বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীসহ মাদক বিরোধী যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মো. সজলু মিয়া (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, দেশী-বিদেশি মুদ্রা জব্দ করা হয়। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সজলু মিয়া (৪১) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. হীরা মিয়ার ছেলে।
জানা যায়- বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. সজলু মিয়ার বাড়িতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজলু মিয়ার বসত ঘর থেকে ৬২২ ইয়াবা, বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লাখ ৮০ হাজার টাকা, ওমানের রিয়াল নোট ২৫টি, সৌদি আরবের রিয়াল নোট ১টি, একটি ফোন ও ৩টি চাপাতি, তিনটি চুরি জব্দ করা হয়। পরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com