বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সকলের সহযোগিতায় বানিয়াচংকে একটি মডেল উপজেলা করতে চাই-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বড়বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার ও পুনঃনির্মাণ প্রকল্পের অধীনে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছে এর সুফল ইতিমেধ্য আপনারা পাচ্ছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বানিয়াচংকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই। এর জন্য যখন যা প্রয়োজন সাধ্য অনুযায়ী তা করে যাবো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বড়াবাজর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, এডভোকেট নজরুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান খান, ইমান উদ্দিন, আকল মিয়া, যুবলীগ নেতা মোঃ সাহিবুর রহমান, মোঃ সুজনুর রহমান সুজন, ইমদাদুল হক, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ আব্দুল হালিম সোহেল, ব্যবসায়ী জমশেদ মিয়া, সোহাগ মিয়া, মেম্বার আব্দুল জব্বার, মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে সংস্কার ও পুনঃনির্মাণ প্রকল্পের অধীনে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com