শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজাসহ কুদ্দুস মিয়া (৪৫) কে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার একদল পুলিশ মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেট কারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ কুদ্দুস মিয়া এবং তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়া (২০) কে গ্রেফতার করেন। ধৃত কুদ্দুস মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামের মৃত রজব আলী (মেম্বার) এর পুত্র, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার পুত্র ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফ এর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা আছে। ধৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com