মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ॥ আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ। প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমানের তফসিল ঘোষণা অনুযায়ী- নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচনের বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন ফরম রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা থেকে ৩টার মধ্যে প্রেসক্লাব ভবন হতে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ করতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টা হতে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ওই দিনই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টা হতে ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, মহিবুর রহমান চৌধুরী তছনু, সলিল বরণ দাশ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য আবু তালেব, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, ছনি আহমেদ চৌধুরী, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, শাহরিয়ার শাওন, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, স্বপন রবি দাস প্রমূখ। তফসিল ঘোষণার পূর্বে সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনুর দাদীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ্ সুলতান আহমদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com