শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পৌর হাকার্স মার্কেটের ৪টি দোকান সিলগালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া পরিশোধ না করায় পৌর হকার্স মাকের্টের ৪ দোকান সিলগালা করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডের পৌর হাকার্স মার্কেটের ৪টি দোকানের বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া বাবদ ৩ লাখ ৩২ হাজার ৭ শ ৩৬ টাকা পৌরসভার পাওনা রয়েছে। একাধিক বার নোটিশ করা সত্ত্বেও ওই টাকা পরিশোধ না করায় সোমবার বিকেলে পৌরসভার একটি টিম ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করে দেয়। তালা দেয়ার পূর্বে দোকানে রাখা মালামাল সংশ্লিষ্ট ব্যবসায়ী বা তার পক্ষের লোকজনের জিম্মায় দিয়ে দেয়া হয়। যে দোকানগুলোতে তালা দেয়া হয় সেগুলোর নাম্বার হলো ১, ১৯, ২১ ও ২৩। বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া বাবদ ১ নাম্বার দোকানে আছকির মিয়ার কাছে পৌরসভার পাওনা ১ লাখ ২৯ হাজার ৮ শ ৫৯ টাকা, ১৯ নাম্বার দোকানে মোঃ সামছুদ্দিনের কাছে ৬৭ হাজার ৭শ ৫৯ টাকা, ২১ নাম্বার দোকানে মোঃ ফজলু মিয়ার কাছে ৬৭ হাজার ৭ শ ৫৯ টাকা এবং ২৩ নাম্বার দোকানে শ্রীনন্দ সরকারের কাছে ৬৭ হাজার ৩শ ৫৯ টাকা। এ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com