বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সুগন্ধি জাতের ধান চাষ বেড়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা মিলছে সুগন্ধি জাতের ধান। কৃষকরা নিজ উদ্যোগে সুগন্ধি জাতের ধান বীজ সংগ্রহ করে এ জাতের ধান চাষে এখন এগিয়ে এসেছেন। এর কারন হচ্ছে বাজারে সুগন্ধি জাতের চাল উচ্চ মূল্যে বিক্রি করা যায়। এছাড়া অনেক বাণিজ্যিক ধান চালের ব্যবসায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে এ ধান কিনে নেয়। এক সময় কৃষকরা স্বল্প পরিসরে নিজের চাহিদা মেটাতে সুগন্ধা ও বিরুন ধান চাষ করতেন। কিন্তু কালের বিবর্তনে ধান চাষে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলায় দেশি জাতের বীজ বিলুপ্ত হতে থাকে। আবার সুগন্ধি জাতের চালের চাহিদা সৃষ্টি হয়ে গ্রামের কৃষকরা বড় পরিসরে এখন ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
আগে কৃষকরা এ ধান চাষ করতে আলাদা জমি রেখে দিতেন। নিজেই বীজ সযত্নে সংগ্রহ করে রাখতেন। কিন্তু হাইব্রীড জাতের ধানের আধিক্যের কারনে এক সময় দেশি জাতের বীজ বিপন্ন হতে চলছিল। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক বধু মিয়া জানান, গত ৫/৬ বছর ধরে কৃষকরা চিনিগুড়া, কালোজিরা, কাটারিভোগ, তুলশীমালা, বাশফুল, বেগুনবিচি, চিনিশাইল, গোবিন্দভোগ, দুধশাইলসহ বিভিন্ন জাতের ধান চাষ করেছে। গ্রামের প্রাচীর বাজার থেকে এ জাতের সুগন্ধি জাতের ধান বীজ সংগ্রহ করে চাষাবাদ করেছে। আগে কৃষকরা তাদের নিজেদের জন্য সুগন্ধি জাতের চাষ করতেন। সারাবছর আয়েশ করে বিভিন্ন মাছ দিয়ে খেতেন। বিভিন্ন আচার অনুষ্ঠানে মেহমানদারি করতেন। কিন্তু এখন বাজারে এ জাতের দেশের নামিদামি ধানচাল ব্যবসায়ীরা প্যাকেট করে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করেন। বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দেশি জাতের সুগন্ধি ধান চাষ বেড়েছে। সারা উপজেলায় বীজ সংগ্রহ করলে কমপক্ষে ১৫ জাতের সুগন্ধি ও বিরুন ধানের চাষ চোখে পড়বে। আন্দিউড়া ইউনিয়নের কৃষক মুর্শেদ মিয়া বলেন, ধানের জমি বিভিন্ন কারনে কমে যাওয়ায় কৃষকরা এখন ধান চাষের জমি কম পাচ্ছেন। তবে আশার কথা হচ্ছে এবার আমন মৌসুমে কৃষকরা প্রচুর পরিমাণ সুগন্ধি জাতের ধান চাষ করেছে। এ চালের চাহিদা দেশে বিদেশে অনেক বেড়েছে। তাই কৃষকরা দিন দিন সুগন্ধি ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, ভোক্তা পর্যায়ে সুগন্ধি জাতের ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় কৃষকরা এখন সুগন্ধি জাতের ধান চাষ করতে প্রচুর উৎসাহী হয়েছেন। এবার আমন মৌসুমে উচ্চফলনশীল ধানের পাশাপাশি প্রচুর সুগন্ধি জাতের ধান চাষ করেছেন। কৃষকরা জাতে দেশি জাতের বীজ নিরাপদে সংরক্ষণ করতে পারে আমরা তাদের মৌলিক ও কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com