শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে সন্দেহজনক আচরণ করায় জনৈক এক যুবতীকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তাকে নিয়ে আসা মুহিম নামের এক যুবক পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় যাদবপুর গ্রামের মুহিম নামে এক যুবক পুটিজুরী বাজারের দক্ষিণ পার্শ্বে মহাসড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনৈক এক যুবতীকে নিয়ে প্রবেশ করে। এ সময় তাদের আচরণ সন্দেহ হলে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হয়ে অন্তরঙ্গ অবস্থায় তাদের আটক করে। কিন্তু মুহিম কৌশল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে পুটিজুরী পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, স্থানীয় লোকজন একটি মেয়েকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসছিল। পরে ওই মেয়েকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com