সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পূবালী ব্যাংক নবীগঞ্জ শাখায় ইসলামিক ব্যাংকিং কর্ণার উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, নবীগঞ্জ শাখায় এ ইসলামিক কর্ণার উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পাবেন। গ্রাহকরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতে পারবেন। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকদেরকে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। পূবালী ব্যাংক পিএলসি, নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ছরওয়ার আলম। বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মোঃ সাদিকুর রহমান চেয়ারম্যান, মোঃ আব্দুল সালাম প্রাক্তন প্রধান শিক্ষক, ব্যবসায়ী আব্দুল মালিক, আব্দুল হাদী রোম্মান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা মোক্তাদির হোসেন তালুকদার। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহজাহান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com