সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কেক কেটে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ॥ দীপ্ত সংবাদের মাধ্যমে হবিগঞ্জে আলো ছড়াচ্ছে-পুলিশ সুপার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীপ্ত টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক খান। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, সহকারি পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান দুলাল, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন- এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস.এম সুরুজ আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা, সাংবাদিক এম.এ হাকিম, জুয়েল চৌধুরী, তরফবার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, আমার সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল কাদির, সাংবাদিক সালিক আহমেদ, এম. সজলু, সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, বাংলাদেশ সমাচারের টিপু চৌধুরী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আলফু মিয়া, উজ্জ্বল বণিক, শাওন খান ও অপু চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘দীপ্ত টিভি হবিগঞ্জে আলো ছড়াচ্ছে। সম্প্রতি অনেক গুলো নিউজ দেখেছি। এতে হবিগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে। ইতিমধ্যে চা-শ্রমিকদের নিয়ে মানবিক প্রতিবেদন সম্প্রচার হয়েছে। চা বাগানে আরও অনেক গুরুত্বপূর্ন বিষয় রয়েছে। এগুলোর তথ্য বের করে নিয়ে আসতে হবে। সাংবাদিকদের লেখনি ও টিভিতে প্রচারিত সংবাদ দেখেই আমরা কাজ করি। সংবাদ মাধ্যম আইনশৃংখলা নিয়ন্ত্রনে সহায়তা করে। আমরা চাই, দীপ্ত এগিয়ে যাক। বস্তনিষ্ট সংবাদ প্রকাশে এর অগ্রযাত্রা শুভ হউক’। পরে প্রেসক্লাব মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com