বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ভারতীয় শাড়িসহ ৩ কোটি টাকার চোরাই পন্য জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ক্যার্ভাড ভর্তি ৩ কোটি টাকার ভারতীয় শাড়ী ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ভারতীয় শাড়ী ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল ইমদাদুল বারী জানান- শুক্রবার বিকালে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র একটি বিশেষ টহলদল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৯৬০ পিস নিভিয়া সফট ক্রীম, ৫ হাজার ৭৩৮ পিস নিভিয়া বডি লোশন, ৯ হাজার পিস স্কিন সান কিস ক্রীম, ৩ হাজার ৮৪০ পিস মাই ফেয়ার ২০ ক্রীম, ৭২৮ পিস ক্লোপ-জি ৩০ ক্রীম, ৩ হাজার ৯৬০ পিস জনসন বেবি লোশন, ৬৫ পিস বেনারশি শাড়ি, ৫৮১ পিস বিভিন্ন প্রকার শাড়ি এবং ২ হাজার ৯২২ মিটার মখমল কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। জব্দকৃত ভারতীয় শাড়ী ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com