শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জামিনে মুক্তি পেয়ে মুরাদপুর ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মধু মিয়া তালুকদার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ সাড়ে ৬ বছর পর কথিত মানবতা বিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার জামিন পেয়ে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। দীর্ঘদিন চেয়ারম্যানকে কাছে পেয়ে তাকে অনেকেই জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হন। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মধু মিয়া তালুকদার। গতকাল সকালে ঢাকা রওয়ানা দিয়ে বেলা ২ টার সময় রত্না বাজারে পৌছলে তার স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে নৌকা দিয়ে তাকে নিজ গ্রাম বিথঙ্গল নিয়ে যাওয়া হয়। সেখানে পৌছার তাকে দেখার জন্য নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকা কিশোরগঞ্জ জেলার লোকজন এসে ভীড় জমান। উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন মধু মিয়া তালুকদার। পরে এলাকাবাসীদের উদ্যোগে শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন- মধু মিয়া তালুকদার, তার ছোট ভাই মুরাদপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আকাদ্দছ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, বীর মুক্তিযোদ্ধ হাজি সোরাব মিয়া (জসিম উদদীন), বীর মুক্তিযোদ্ধ আক্কল আলী, বিএনপির নেতা আউয়াল মিয়া প্রমুখ। উল্লেখ্য ২০১৮ সালের ২৫ মে তারাবীহ নামাজ শেষে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com