মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সুনামগঞ্জে সমন্বয়কদের দু’গ্রুপের মাঝে সংঘর্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্রদের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
জনা যায়, জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে এসে একত্রিত হন। একপর্যায়ে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
সুনামগঞ্জ ওসি নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com