বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে যুবদল নেতার উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌর যুবদলের নেতা মোঃ সিরাজুল ইসলামের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এস.আই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ১০ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কর্মসূচি পালন শেষে পায়ে হেটে বাড়ী যাওয়ার সময় তাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানক ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান- এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com