বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালী ॥ একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী-জিকে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বিশাল বর্নাঢ্য র‌্যালী করেছে জেলা বিএনপি।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র‌্যালীটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই র‌্যালীতে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ র‌্যালীতে নেতৃত্ব দেন। র‌্যালীতে অংশ গ্রহন করতে বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৃথক পৃথক মিছিল নিয়ে পৌরসভা মাঠে সমবেত হয়। সারা শহরই যেন মিছিলের নগরীতে পরিণত হয়। এর আগে পৌরসভার মাঠে র‌্যালী শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।
জি কে গউছ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, জেলে ছিলাম। বিএনপিকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের স্বার্বভৌমত্বকে রা করতে হবে। মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জ জেলায় বিএনপি কত শক্তিশালী। আজ আবারও সেটি প্রমাণিত হয়েছে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, এডভোকেট আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা রফিক, এম জি মোহিত, গিরেন্দ্র চন্দ্র রায় প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com