শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে মাদক মামলায় অভিযুক্ত বদরুল অধরা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের মাদক মামলায় অভিযুক্ত বদরুল আলম (৪৫) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারনে গ্রেফতার করছে না। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ডিবির এসআই সত্যজিৎ চক্রবর্তী অভিযান চালিয়ে বদরুলের বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বদরুল পালিয়ে যায়। পরে এ ঘটনায় এসআই সত্যজিৎ চক্রবর্তী বাদী হয়ে বানিয়াচং থানায় মাদক আইনে বদরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নং-০৮, তাং-১৮-১০-২৪ইং। কিন্তু ২০ দিন পার হলেও তাকে পুলিশ গ্রেফতার করছে না। বদরুলের বিরুদ্ধে আরো মামলা রয়েছে বলে সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com