বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিলেট থেকে চুরি হওয়া মোটরসাইকেল মাধবপুর থেকে উদ্ধার ॥ ৩ চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে চুরি হওয়া মোটরসাইকেল মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ চোরকে আটক করা হয়। গতকাল শনিবার (২ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার মানিকপুর এলাকা থেকে চোরদের আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। আটকরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে সাগর দাস (৩১), নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লাল মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫) একই এলাকার ময়না মিয়ার ছেলে জুনায়েল মিয়া (২২)। জানা যায়, সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার লাকি ভবন নামক ১৮৬ নং বাসার পার্কিং থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের টিভিএস (এ্যাপাচি) ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তবে মোটরসাইকিলতে ট্র্যাকার ডিভাইস লাগানো ছিল। চুরির পর ট্র্যাকার ডিভাইসের মাধ্যমে মোটরসাইকেলটির অবস্থান মাধবপুরে জানা যায়। পরে মাধবপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকার গ্যাস ফিল্ড রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং এই ৩ চোরকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন- আসামিদের সিলেট কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com