বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি সফল করার লক্ষ্যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জালাল আহমদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, হবিগঞ্জ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইতোপূর্বে সংগঠনটি হবিগঞ্জের উন্নয়নসহ নানা কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করেছে। তিনি সংগঠনের সুনাম অুন্ন রেখে হবিগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সকল সাংবাদিকদের আহবান জানান এবং হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন করতে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, টিপু চৌধুরী, নুরুজ্জামান ভুইয়া মামুন, শরীফ চৌধুরী, এডভোকেট এম এ মজিদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোঃ ছানু মিয়া, আশরাফুল ইসলাম কোহিনুর, মুজিবুর রহমান, মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, মোঃ কাউছার আহমেদ, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাইফুর রহমান তারেক, মোঃ নায়েব হোসেন, মোশাহেদ আলম, সুকান্ত গোপ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com