রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ট্রাক বোঝাই চিনি ছিনতাই ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা সড়ক থেকে একদল যুবক চালক ও মালিককে মারধোর করে চিনি বোঝাই ট্রাক ছিনতাই করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ট্রাক উদ্ধার করলেও চিনির বস্তা উদ্ধার হয়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার করিমপুর গ্রামের রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ২ টার সময় ঢাকাগামী চিনি বোঝাই ট্রাক ওই এলাকায় পৌছলে একদল যুবক ব্যরিকেড দিয়ে ট্রাক আটকে কাগজপত্র দেখাতে বলে। কাগজপত্র দেখানোর পরও অবৈধ বলে চালক ও মালিককে মারধোর করে চিনি নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে চিনির মালিক চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ রুবেল কে আটক করে। তবে চিনি পাওয়া যায়নি। ওসি নজরুল ইসলাম বলেন, ট্রাকসহ একজনকে আটক করা হয়েছে। চিনি উদ্ধারসহ অন্যদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com