শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ১৪ সহযোগিসহ হবিগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেল ও তার ১৪ সহযোগীকে আটক করেছে র‌্যাব। গতকাল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেল (৩০), আমির হাসান হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭), জামাল হোসেন (২৯), মোছাঃ শাহিনুর (৩২), নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মোঃ আজিম (৩৭), বানু বেগম (৫০), সাবিক হাসান (২০), আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)। র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপেরর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই গ্রুপই। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে তাদেরকে। গোলাগুলিতে দুই মাসে নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন শতাধিক। মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।
গত ৩১ অক্টোবর বেলা ২ টার দিকে গোপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের মহাসড়কে অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল এর সহযোগি নুরী বেগম, মিঠুন, সাহিল, নাঈম, মোঃ আজিম, বানু বেগম ও সাবিক হাসান কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর সদস্যরা যৌথ অভিযান চালায় সিলেট কোতয়ালী থানার দাড়িয়াপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায়। এ সময় সিলেটে আত্মগোপনে থাকা মাদক সম্রাট সোহেলা @ বুনিয়া সোহেল, আমির হাসান হিরা, আনোয়ার হোসেন, জামাল হোসেন ও মোছাঃ শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে র‌্যাব-৯ এর সদস্যরা গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরে অভিযান চালায়। এ সময় আমিন, ইকবাল ও আসিফ মিয়াকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের ঢাকার মোহাম্মদ র‌্যাব-২ এর নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com