রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে ৭২ বস্তা সরকারি চাল জব্দ ॥ আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হতদরিদ্রদের জন্য সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) এর ৭২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাউল ব্যবসায়ী সনজব আলীর গোডাউন থেকে উদ্ধার করা হয়। এ সময় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- গোডাউন মালিক ও যাত্রাপাশা এলাকার সনজব আলী ও তার ছেলে নুর আলম এবং ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চান্দের মহল্লার টমটম চালক মুশাহীদ মিয়া (২৪), ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাগর দিঘির পাড়ের বাসিন্দা আবজাল মিয়া (১৯)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার খলিল মিয়ার নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাউল ব্যবসায়ী সনজব আলীর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ কেজি ওজনের ৭২ বস্তা হতদরিদ্রদের জন্য কার্ডের (ভিডাব্লিউবি) সরকারি চাউল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাউলের কোন সঠিক কাগজপত্র দেখাতে পারে নাই সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, বেশি দামে বিক্রির জন্য সরকারি চালগুলো মওজুদ করা হয়েছিল। পরে জব্দকৃত চালসহ আটকদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com