বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন- ট্রাক চালক সিলেটের বাসিন্দা আব্দুল আজিজ ও বাস চালক রাজু মিয়া। গুরুতর আহতরা হল- আব্দুল জলিল (৭০), রুনা আক্তার (৫০), শামীম আহমেদ (৩০)। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। তখন বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে উল্লেখিত সংখ্যক লোকের হতাহতের ঘটনা ঘটে। এদিকে আব্দুল আজিজকে ঢাকা নিয়ে যাবার পথে রাস্তায় এবং রাজু মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। দূর্ঘটনাকবলিত যানবাহনের মালামাল লুট করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com