বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দুটি অঞ্চলে কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১০৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন- ৫১৯ জন। উপস্থিতির শতকরা হার ৪৯.৩৮। সকাল সোয়া ১১ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন। এছাড়া সকলের সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি’। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি।
উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com