বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হল- উপজেলার দনি দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চারিয়ে গাড়ি-সহ চালককে গ্রেপ্তার করে। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। ওই গাঁজার দাম ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com