সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ষড়যন্ত্রমুলক মামলা থেকে ছেলেকে বাঁচাতে হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট মায়ের আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুত্রকে ষড়যন্ত্রমুলক মামলা থেকে বাঁচাতে হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন জানিয়েছেন মা। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের উমান প্রবাসী লুৎফুর রহমানের স্ত্রী পারুল আক্তার গতকাল এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর পারুল আক্তার তার ছেলে মোঃ আবির আহমদ (১৯)কে নিয়ে তিনি সিলেটের জিন্দাবাজার আর আর হসপিটালে চিকিৎসা করাতে যান। সেখানকার কর্তব্যরত ডাক্তার অবস্থার বেগতিক দেখে তাকে ভর্তি দিয়ে দেন। কিন্তু ঐদিন রাতেই পার্শ্ববর্তী একটি বাড়িতে এক চোর ধরা পড়েছিল। তার ছেলের নাম ওই চোর বলেছে। এ সময় মেম্বার ফোন করলে আমি ছেলেকে নিয়ে সিলেট হাসপাতালে বলে জানাই। মেম্বার ছেলেকে নিয়ে বাড়ি আসার কথা বললে এ অবস্থায় হাসপাতালে ভর্তি না হয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসি। এসময় আমার সামন থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায় রুবেল ও কাজল। কিন্তু ঘটনাস্থলে না নিয়ে পার্শ্ববর্তী আতাউর রহমানের বাড়িতে নিয়ে বেধরক মারপিট করা হয়। আমি প্রতিবাদ করলে আমাকে হেনেস্তা করা হয়। এতে আমি অজ্ঞান হয়ে মাঠিতে পড়ে যাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ঐ দিন রাতেই এ ঘটনা উল্লেখ না করে গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ নবীগঞ্জ থানায় দায়েরকৃত টাওয়ার চোরির একটি মামলা হয়। মামলা নং-১৯। এই মামলায় আমার ছেলেকে কোর্টে প্রেরন করা হয়। এ বিষয়টি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট তিনি আবেদন জানান।
পারুল আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমি কোন পথ খোঁজে না পেয়ে অবশেষে সুবিচার পাওয়ার আশায় হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেছি। তিনি বলেন, রাহেনা মেম্বারনি আমার বাড়িতে গত কয়েক মাস পূর্বে ভাড়া ছিল। পরে তাদেরকে আমার বাড়ি থেকে বের করে দেই। আমার ছেলে মানুষিক ভারসাম্যহীন রোগী। কখন যে তার কি হয় তা বলতে পারছি না। আমি অসহায় একজন মানুষ। আমি আমার ছেলের সঠিক বিচার চাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com