শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে এক মোটর চালক নাঈম মিয়া (২২) নিহত ও অপর সঙ্গী মামুন মিয়া আহত হয়েছেন। নিহত নাঈম শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১ টার দিকে নাঈম ও তার অপর সঙ্গী মামুন মিয়া মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। তারা দেউন্দি সড়কের ফরিদপুরের ব্রীজের নিকট পৌছুলে একটি বাইসাইকেলের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে মোটর সাইকেল চালক নাঈম মিয়া ও তার সঙ্গী মামুন মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আজ সোমবার তার বোনের বিয়ের দিন ধার্য্য ছিলো। বাড়ি ঘরে ছিলো আনন্দ উল্লাসে ভরপুর। এক ফাঁকে নাঈম তার বন্ধুকে নিয়ে মোটর সাইকেল দিয়ে ঘুরতে যায়। এরই মাঝে দুর্ঘটনা কবলিত হয়ে নাঈম মারা যায়। এ খবর তাদের বাড়িতে পৌছুঁলে ওই বাড়ির লোকজনের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com