সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাসাস এর নতুন কমিটি গঠন ॥ আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কাজী সেলিম

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নবীগঞ্জ উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ আকবর হোসেন জুনেদ-কে আহ্বায়ক ও কাজী মোঃ সেলিমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা জাসাস এর নিজস্ব কার্যালয়ে জেলা জাসাস এর আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সদস্য সচিব আলী হুসেন সুহাগ এর স্বাক্ষরে নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নবীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন আব্দুস সামাদ আজাদ। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন যথাক্রমে- জাবির হোসেন লাল, মোশাহিদ মিয়া, শেখ জাবেদ, আব্দুল্লাহ, শেখ মঞ্জিল, হাবিব রহমান, আল আমিন, জুয়েল মিয়া, রাশেল মিয়া, সিজিল মিয়া, দুলা মিয়া, আব্দুল আলী, দুলন আহমদ, ওবায়েদ আহমেদ, শিল্পী এখলাছুর রহমান। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল সদস্যবৃন্দ হবিগঞ্জ জেলা জাসাস এর আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সদস্য সচিব আলী হুসেন সুহাগসহ সকল সদস্যর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com