সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্য অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল রোববার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে মহড়া প্রদর্শিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আইসিটি অফিসার মোঃ কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহিন শিপন সহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় প্রকার দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে। এসময় শায়েস্তাগঞ্জের ঝুঁকিপূর্ণ ভবন সমুহের বিষয়ে ব্যবস্থা গ্রহন ও গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট বসানোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com