সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট থেকে গাঁজা নিয়ে পাঠানোর চেষ্টা ॥ শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাঁচারকারীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে চুনারুঘাট থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাঠানোর চেষ্টা করছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আরো জানান, কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com