রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে কবরস্থানে গরু-ছাগল ছড়ানো নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কবরস্থানে গরু ছাগল ছাড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কবরস্থানের পবিত্রতা রক্ষায় গ্রামের মুরুব্বিয়ানদের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কবরস্থানে গরু ছাগল ছড়ানো যাবে না। ইতোমধ্যে কবরস্থানকে ঘিরে দেয়া হয়েছে বাউন্ডারীও। তারপরও গ্রামের প্রভাবশালীরা গ্রামের সিদ্ধান্তকে অমান্য করে সকালে গরু ছাগল ছড়াতে যায়। বিষয়টি দেখে বাঁধা দেন অন্য পক্ষ। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে তাজুলকে ফিকল দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে বাঁধে সংঘর্ষ। এতে তারেক মিয়া, সফর আলী, আনিছ মিয়া ও মতিন মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। এদিকে, তাজুল ইসলামে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মোঃ জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com