সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের নারীসহ উখিয়াতে দুই এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারের উখিয়াতে নবীগঞ্জের একজনসহ দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী ছিলেন। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০), হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া থেকে পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনই একই এনজিও সংস্থার কর্মী এবং সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com