বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর সীমান্তে আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় বিজিবির প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানায় সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জন প্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যেতে যাচ্ছিল। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) এবং অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস (২৭)।
সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করেন জানান, রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com