মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজপ্তি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিণী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতারা জেলা প্রশাসক ড. ফরিদুল রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দীন খান এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন বাবুল, কদর আলী মোল্লা, কাজল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার চেয়ারম্যান, শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, আবু বক্কর খান, এমরান মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, সরওয়ার শিকদার, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির কাওসার আহমেদ, মাধবপুর পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল বাসার, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তাহের, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ ফারুক, সহ-সভাপতি লুৎফুর রহমান মসাহিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জাপানেতা সাবেক চেয়ারম্যান রমিজ আলী শেখ সামছুল ইসলাম, অমর দাশ গুপ্ত, এম এম হেলাল, ফরিদ মিয়া, দীলিপ বর্মন, সুহেল রানা, ডাঃ জলিল, মাষ্টার নজরুল ইসলাম, ইসরাফিল, মামুন মিয়া, শিরুল খান, কামরুল ইসলাম, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য এম এ মতিন, হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, জেলা উলামা পার্টির আহ্বায়ক মাওলানা দেলাওর হোসেন জিহাদী, সৈনিক পার্টি সভাপতি আবু তালেব,তরুণ পার্টির আহবায়ক সৈয়দ মওদুদ আহমেদ, সদস্য সচিব সাবউদ্দিন আখঞ্জি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, যুব সংহতিনেতা মখলিছ মিয়া, আজাদ মিয়া, নুরুল আমিন, সাবউদ্দিন, ছাত্র সমাজনেতা নিয়ামুল করিম অপু, শাহ কামরুল হাসান জিহাদ সহ দলীয় নেতারা। এ সময় স্থানী শিরিষতলাতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা রাজনৈতিক হয়রানিমূলক এসব মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com