শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে পরে যুবক দ্বি-খন্ডিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ চলন্ত তেলবাহী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল পাভেল মিয়া (২০) নামে এক পত্রিকা বিক্রেতা। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে রেলওয়ে গুদামের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত পাভেল মিয়া শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিরামচর গ্রামের মোঃ আব্দুল মন্নান এর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী চলন্ত তেলবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল দুই যুবক। তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসামাত্রই চলন্ত অবস্থায় এক বন্ধু লাফিয়ে নীচে নেমে যায়। তার বন্ধু নেমে যাওয়ার দৃশ্য দেখে পাভেল মিয়াও লাফ দিতে গিয়ে ট্রেনের নীচে পড়ে টুকরো হয়ে মৃত্যুবরণ করে। এ বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়া ও তার বন্ধু একই তেলবাহী বগিতে ছিল। তারা দুজনেই মনে করছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে তেলবাহী ট্রেন থামবে। তারা দুজনেই চলন্ত তেলবাহী ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে নীচে পড়ে টুকরো হয়ে যায়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পাভেল মিয়া স্থানীয় ও জাতীয় পত্রিকা বিক্রি করতো বলে জানা গেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com