বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবারো দালালদের হাতে জিম্মি। দালাল না ধরলে সদর হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন না ভুক্তভোগীরা। এর প্রতিবাদ করতে গিয়ে হাসপাতালের ডোম পাগলা মিজান (৩০) দালালদের হামলায় গতকাল শনিবার সকালে আহত হয়েছে।
জানা যায়, সম্প্রতি সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩ দালালকে হাতে নাতে আটক করে থানায় সোপর্দ করে। কিছুদিন কারাগারে থাকার পর পুনরায় তারা দালালি শুরু করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগের সামনে তারা উৎ পেতে বসে থাকে। বিভিন্ন উপজেলা থেকে রোগী আসার সাথে সাথেই তাদের জিম্মি করে প্রাইভেট কিনিক ও হাসপাতালগুলোতে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে গলাকাটা টাকা আদায় করা হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার জানান, দালালদের তালিকা রয়েছে। ইতিমধ্যে হাসপাতালের সভায় আইন শৃংখলা বাহিনীর হাতে তাদের তালিকা দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com