বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং ৪নং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পলাতক থাকায় নাগরিক সেবা বিঘ্নিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী হওয়ায় দীর্ঘদিন যাবৎ তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত আছেন। এ অবস্থায় অত্র ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে আসা লোকজন চরম বিড়ম্বনায় ভোগছেন। চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন কর্মস্থলে অনুপস্থিত আছেন এ বিষয়টি গতকাল লিখিতভাবে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন অত্র ইউনিয়নের নির্বাচিত ১০ জন জনপ্রতিনিধি। এ বিষয়ে নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যও তারা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। যে সকল ইউপি সদস্যগণ লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা হলেন সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য সাজেরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দুলেনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাবেরা খাতুন, ১নং ওয়ার্ডের সদস্য মামুন মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহজাহান মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবলু মিয়া, ৪নং ওয়ার্ডের সদস্য ছদর আলী, ৮নং ওয়ার্ডের সদস্য মাহফুজুর রহমান মামুন, ৫নং ওয়ার্ডের সদস্য কবির মিয়া এবং ৯নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান। উল্লেখ্য চেয়ারম্যান মোঃ আনোয়ার মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচংয়ে নিহিত ৯ জন হত্যা মামলার এজহারভূক্ত ২৪নং আসামী। মামলা রুজু হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। যার দরুণ অত্র ইউনিয়নের বিভিন্ন ধরণের নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন অত্র ইউনিয়নের ভোক্তভোগী সাধারণ নাগরিক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com