বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

র‌্যাবের হাতে মাদকসহ দুই কারবারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকসহ দুই কারবারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে চুনারুঘাটের উবাহাটা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব মাদক চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামে নিয়ে আসছিল। আটককৃতরা হল- শায়েস্তাগঞ্জের চরনূর আহম্মদ গ্রামের মকসেদ আলীর পুত্র আইয়ূব আলী (৩০) ও নেত্রকোণা জেলার আটপাড়া থানার দেবশ্রী গ্রামের মকসেদ আলীর পুত্র আব্দুল করিম (৪৫)। এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে মামলা দিয়ে চুনারুঘাট থানায় তাদেরকে সোপর্দ করে। প্রতিদিনই চুনারুঘাট-মাধবপুর সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক হবিগঞ্জ শহরে আসছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com