শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মানহানির একটি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবদুল আলীম এ আদেশ দেন। আদালতের পরিদর্শক নন্দন কান্তি ধর বলেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেফতারি পরোয়ানা ফেরত পাঠাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনী মোকাবিলার মাধ্যমে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি শুধুমাত্র তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছিলেন।
আদালতের পেশকার তাজুর ইসলাম জানান, ২০১৮ সাল থেকে ছয় বছর ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেননি। সেজন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন। উল্লেখ্য, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে ইংল্যান্ডের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার জেরে ২০১৫ সালের ২৪ এপ্রিল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী আসাদুজ্জামান খান তুহিন মামলাটি দায়ের করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com