বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিজামপুরে গণদোয়া মাহফিলে জিকে গউছ ॥ নিজেরা পাপ করবো না, অন্যকে পাপ কাজে সহায়তা করবো না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ মানুষের প্রতি অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষের সম্পদ লুন্ঠন করেছে, সেবার নামে দুশমনি করেছে। কিন্তু জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রমাণ করবো আওয়ামীলীগ আর বিএনপি এক নয়, তুমি অধম হলে আমি উত্তম হব না কেন।
তিনি গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত গণদোয়া মাহফিলে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক ও কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, এডভোকেট সৈয়দ জাদিল আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। উপস্থিত ছিলেন- নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক আহ্বায়ক জব্বার মেম্বার, সহ-সভাপতি সালেহ আহমেদ ও কাজল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নানু মিয়া ও কিতাব আলী, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com