বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে নির্ধারিত সময় শেষ জমা পড়েনি ৩১টি আগ্নেয়াস্ত্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যে সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল বর্তমান সরকার সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল করে জমা দেওয়ার নির্দেশ দেন।
হবিগঞ্জেও যে সব বেসামরিক জনগণকে লাইসেন্সকৃত অস্ত্র দেওয়া হয়েছিল সেসব অস্ত্রের মধ্যে সরকারের নির্ধারিত সময়ের ভেতরে ২৭৭টি আগ্নেয়াস্ত্র জমা হয়েছে। তবে এখনো ৩১টি অস্ত্র জমা পড়েনি বলে জানা গেছে।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গত ৩ সেপ্টেম্বর স্থগিত করে একটি আদেশ জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান বলেন, নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের ৯ উপজেলায় বিভিন্ন বেসামরিক জনগণকে লাইসেন্সের বিপরীতে দেওয়া অস্ত্রগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট থানাগুলোতে জমা পড়েছে। তবে বাকি থাকা ৩১টি লাইসেন্সে ইস্যুকৃত অস্ত্রগুলো সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো. রেজাউল হক খান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বেশিরভাগ আগ্নেয়াস্ত্রই জমা পড়েছে। আর যেগুলো এখনো জমা দেওয়ার বাকি রয়েছে সেই অস্ত্রগুলোর ব্যাপারেও কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com