বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি দুর্গাপূজা কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি দূর্গা পূজা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় কালীবাড়ি কার্যকরী কমিটির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কার্যকরী কমিটির সহ-সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী (বিজন) এর পরিচালনায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বিমল জ্যোতি চক্রবর্ত্তী (রঞ্জু)কে সভাপতি ও অনাথ বন্ধু তরপদার (অশোক)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আসন্ন শ্রীশ্রী দুর্গাপূজা, শ্রীশ্রী কালীপূজা ও শ্রীশ্রী বাসন্তী পূজা-২০২৪ এর পরিচালনা কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- এডভোকেট রঞ্জিত দত্ত, জহর লাল দত্ত, শংকর পাল, নবকুমার চক্রবর্তী, এডভোকেট সুধাংশু সূত্রধর, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য, অনুপ কুমার দেব (মনা), শ্যামাপদ চক্রবর্তী, ভূবন দত্ত, বিদ্যুৎ পাল, কুলদীপ দাশ রাজু, সিতু দাশ, অলক দত্ত বাবু, পার্থ প্রতীম দাশ, দুলাল দেব, প্রদীপ দাশ সাগর, বিশ^জিৎ বণিক, শ্রীধাম দত্ত, অজয় কর বাপ্পু, লিটন ভট্টাচার্য্য প্রমূখ।
এসময় সভায় নবগঠিত কমিটির পক্ষ থেকে হবিগঞ্জ জেলাবাসীকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com