বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসা ॥ পদত্যাগের পর সুপার পদে আবারো ফিরে আসতে চান মুখলেছুর রহমান

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পদত্যাগের পর আবারো স্ব-পদে ফিরে আসার পায়তারা করছেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসার সাবেক সুপার এবিএম মুখলেছুর রহমান।
জানা যায়, ২০০১ সালে পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসায় সুপার পদে যোগদান করেন এবিএম মুখলেছুর রহমান। যোগাদনের পর থেকেই মাদ্রাসার টাকা আত্মসাৎ, অনুমোদিত ছুটি ভোগ, মাদ্রাসায় না এসে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদান, নিয়ম বহির্ভূত কার্যকলাপ, মনগড়া সিদ্ধান্ত, দায়িত্বে অবহেলা সহ নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে চলছিল নানা আলোচনা।
২০০৮ সালে নবীগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সভাপতির দায়িত্বে থাকাকালে পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসার শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে ৫ হাজার টাকা উৎস প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। মাদ্রাসার সুপার এবিএম মুখলেছুর রহমান ৫ হাজার টাকাকে ঘষামাঝা করে ২৫ হাজার টাকা বানিয়ে ২০০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তা উত্তোলন করেন।
২০২০ সালে মাদ্রাসা অডিট কমিটির রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, মাদ্রাসার জেনারেল ফান্ড ও বিভিন্ন আয়ের উৎস থেকে ৮৫ হাজার ৩৬৯ টাকা আত্মসাৎ করেন তিনি। পরে পাঞ্জারাই, গুমগুমিয়া ও করগাঁও গ্রামবাসীকে নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হলে আত্মসাতের বিষয়টি স্বীকার করে মাদ্রাসার ফান্ডে টাকা জমা করেন।
গত বছর (২০২৩) ম্যানেজিং কমিটির এক সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার প্রমান পাওয়া গেলে তিনি আত্মসাৎকৃত ৭০ হাজার টাকা মাদ্রাসার ফান্ডে ফেরত দেন।
গত বছরের (২০২৩) ২৩ সেপ্টেম্বর তাকে মাদ্রাসার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। জবাবে তিনি লিখিতভাবে অনিয়মের বিষয়গুলো স্বীকার করেন। পরবর্তীতে চলতি বছরের (২০২৪) ১ জানুয়ারী ব্যাক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে তিনি মাদ্রাসার সুপার পদ থেকে পদত্যাগ করেন।
এলাকাবাসী জানান, ইদানিং পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসায় সুপার পদে যোগদানের জন্য এবিএম মুখলেছুর রহমান চেষ্টা-তদবির চালিয়েছেন। এতে এলাকার মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com