মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ ওএমএস চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভয়াবহ বন্যায় ১৪ জেলায় ক্ষতি গ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে সরকারি বন্ধ দিন ছাড়া প্রতিদিন জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা সরবরাহের লক্ষ্যে তিন মাস স্পেশাল ওএমএস কার্যক্রম শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে ওএমএস দুই ডিলাররা জন প্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। গত সোমবার উপজেলার পৌর শহরে হাসপাতাল রোড এলাকায় ওএমএস ডিলার প্রতাপ দেব রায় এবং দাউদনগর বাজার হবিগঞ্জ রোড এলাকায় ওএমএস ডিলার বিভু চন্দ্র দেব সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করছে। সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিটি কেন্দ্রে ওএমএস ডিলারকে ১ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রি করা দেওয়া হবে। এ সময় সীমা অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ চাল ও আটা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য ভরতুকি দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ কামরুন্নেছা তালুকদার প্রতিটি ওএমএস ডিলারদেরকে তদারকি করেছে এবং দুই ডিলার সুষ্ঠুভাবে চাল ও আটা বিক্রি করছে। এই চাল ও আটা স্বল্পমূল্যে পাওয়ায় মানুষ খুব খুশি হয়েছে বলে অসহায় লোক জন এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com