বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের স্লুইচ গেইট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর স্লুইচ গেইট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, হরিপুর গ্রামের আলী হোসেনের পুত্র সুমনের সাথে গোসাইপুরের মৃত ইনসান আলীর পুত্র সুরুজ আলীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ওই এলাকায় ভীতির সৃষ্টি হয়। তবে পুলিশ না গেলেও মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com