সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শচীন্দ্র ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শনিবার শচীন্দ্র কলেজে একাদশ শ্রেণী, স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ও স্নাতক (পাস) প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অত্র কলেজের অধ্যক্ষ এস,কে ফরাস উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (হবিগঞ্জ-২) ও কলেজ গভর্নিং বডির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ প্রেমিক হিসেবে নিজেকে দেশ সেবায় নিবেদিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অত্র কলেজের প্রতিষ্ঠাতা দানবীর শচীন্দ্র লাল সরকার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পড়া-লেখা করে তোমরা সৎ জীবন করবে। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ শরীফ উল্লাহ, মোঃ সজিব আলী, এডঃ সুদীপ কান্তি বিশ্বাস (সজল), এডঃ ত্রিলোক কান্তি চোধুরী বিজন ও প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক দেবল কুমার চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক গৌতম সরকার, সৈয়দা তাহমুদা বেগম। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, আবু হানিফ ও শাছমিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে কলেজের স্কাউট দল গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে অতিথিবৃন্দকে সম্মান জানান। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক মিহির রঞ্জন সরকার ও প্রভাষক লতিফ হোসেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com