সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধনে ভোগান্তির শেষ নেই

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধন সনদে নাম সংশোধনের নামে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। শুধু তাই নয় বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে অর্থকড়ি আদায়ের অভিযোগ উঠেছে। অনেকেই ভোগান্তির ভয়ে বাধ্য হয়ে পৌরসভার কিছু অসাধু কর্মচারীদেরকে নিয়ে তাদের কাজ সেরে নিচ্ছেন।
অভিযোগ রয়েছে- পৌরসভায় জন্ম নিবন্ধনের আবেদনে ভুল থাকলে সেটি সংশোধন করতে আসলে জেলা প্রশাসক, ইউএনও অফিসে আবেদন পাঠানো হবে, সেখানে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। কিন্তু মাসের পর মাস ঘোরেও এর কোন সমাধান পাওয়া যাচ্ছে না। কিন্তু অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উৎকোচ প্রদানের মাধ্যমে কম সময়েই জন্মনিবন্ধনের বিভিন্ন সমস্যা সমাধান করা যাচ্ছে। বর্তমানে স্কুল-কলেজে ভর্তি ও জরুরী কাজে ইংরেজি-বাংলা জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। কিন্তু সমান্য ভুল হলেই তাদের পোহাতে হয় ভোগান্তি। সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায় করে থাকেন তারা।
বর্তমানে পৌরসভায় মেয়রকে অপসারণ করায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ জন্মনিবন্ধনের দায়িত্বে রয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়েই অসাধু কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com