সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ ॥ আহত ১২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া চৌধুরীর সাথে একই এলাকার বাসিন্দা ও তারই আত্মীয় ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সাথে হান্নান মিয়ার লোকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এরই জের ধরে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন। শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুইপক্ষের পূর্ব বিরোধ ছিল। গতকাল বুধবার হান্নান মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কোন পই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com