বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভূমাপুর আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক পলাশের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূমাপুর আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক পলাশ উদ্দিন পরাশ এর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম গতকাল লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, পলাশ উদ্দিন সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে তার স্বেচ্ছাচারিতার কারণে সমিতির কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। পলাশ আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাদে সমিতির সভাপতিসহ সদস্যগণের অগোচরে সমিতির নাম ভাঙ্গিয়ে লাখাই উপজেলার ঘরভাঙ্গা নামক সরকারি জলমহালটি কোন প্রকার খাজনা পরিশোধ ছাড়াই অবৈধভখাবে ভোগ দখল করে আসছে। ফলে সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে সমিতির সদস্যসহ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বিশৃংখলা সৃস্টির আশংকা রয়েছে। এ অবস্থায় পলাশ উদ্দিন পলাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com