বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বন্যাদুর্গতদের পাশে ইনার হুইল ক্লাব

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জালালাবাদ গ্রামে খোয়াই নদীর ভাঙ্গনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। শহরকে রক্ষা করে খোয়াই নদীর পানি ওই গ্রামের ভাঙ্গা বাঁধ দিয়ে বিপুল বেগে প্রবেশ করে অনেক সাধারন লোকজনের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। কারও পুকুর ভরা মাছ চলে গেছে হাওরে। আবার জমিতে ফলানো ফসল চোখের সামনেই পানিতে নিমজ্জিত হয়েছে। স্বপ্ন ভাঙ্গ এই লোকজনের কষ্ঠ লাগবে এগিয়ে এসেছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের যৌথ প্রকল্পে সাড়া দিয়ে দেশের আরও ৪টি বিখ্যাত ক্লাব এই মহৎ কাজে অংশ নিয়েছে। ক্লাবগুলো হল ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ইনার হুইল ক্লাব অব বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব অব ভেইলী গার্ডেন, ইনার হুইল ক্লাব অব কৃষ্ণচুড়া, ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টার। ওই সকল ক্লাবের অংশগ্রহণে সংগ্রহীত টাকা দিয়ে ত্রাণ সামগ্রী ক্রয় করে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সদস্যরা সোমবার বিকেলে জালালাবাদ গ্রামের দুর্গত এলাকায় গিয়ে হাজির হন। শহরের জীবন ছেড়ে গ্রামীণ জনপদে প্রাণের ছোয়ায় ক্লাব সদস্যরা যখন গ্রামীণ মহিলাদের হাতে ত্রাণ সামগ্রীর ব্যাগ তুলে দেন তখন ভানের জলে স্বপ্ন হারানো নারীদের চোখে দেখা যায় আনন্দ অশ্রু। এই আনন্দ দেখে ইনার হুইল ক্লাবের সদস্যরাও হন আপ্লুত। তারা তৃপ্তি নিয়ে সন্ধ্যায় বাড়ী ফিরেন। এর আগে দেখে আসেন খোয়াই নদীর ভেঙ্গে যাওয়া বাধটি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ফাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোছা: রৌশনারা আক্তার, ট্রেজারার রায়হানা বেগম, ক্লাব করোসপন্ডেন্ট সানজিদা মুহিব প্রীতি, সদস্য নীহারিকা হেলেন খান প্রমুখ।
ক্লাব প্রেসিডেন্ট সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানান কার্যক্রম সফল করার জন্য। পাশাপাশি অংশগ্রহণকারী সকল ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে নারীদের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতেও এই কাবের কার্যক্রম অনেক প্রশংসতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com