সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে মাধবপুরে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত আমার দেশের সাংবাদিক অলি উল্লাহ নোমান স্বদেশে ফেরার পর মাধবপুরে তাঁর নিজ উপজেলায় কর্মরত সাংবাদিকরা তাঁকে সংবর্ধনা দিয়েছেন। সোমবার বিকেলে তিনি মাধবপুর আসলে সাংবাদিকরা তাকে মাধবপুর প্রেসক্লাবে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেন কর্মরত সাংবাদিকরা।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের ছাত্র জনতার রক্ত ও শহিদের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো ফ্যাসিবাদের দোসর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপামর ছাত্র জনতাকে আরো সোচ্চার থাকতে হবে। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবেনা। তিনি বলেন, বাংলাদেশে যাতে সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয় সে লক্ষে কাজ করতে হবে। দেশে কোন ফ্যাসিবাদ সরকার আর কায়েম হবেনা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মহি উদ্দিন, সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি, সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক জামাল আবু নাছের, রাজিব দেব রায়, মাহমুদুল হাসান রনি, সানাউল হক চৌধুরী শামীম, জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com