রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার অর্থ সংগ্রহ করলেন হবিগঞ্জের সংগীত শিল্পীগণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রয়াত পাগল হাসানের ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আবার কখনো ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার অর্থ সংগৃহ করলেন হবিগঞ্জের সংগীত শিল্পীরা।
রবি ও সোমবার সকাল থেকে দু’দিন শহরের ঘাটিয়া বাজার ও আরডি হল প্রাঙ্গণে বন্যার্তদের জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা। এসময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।
২টি স্থানে পরিবেশন করেন জামাল উদ্দিন শিপন, শ্রীবাশ আচার্য, আব্দুল আউয়াল, মৃনাল বাবু, রাসেল আহমেদ, নুরে আলম, প্রিয়তম, ফয়সল, আশীষ দাশ ও সুকেশ। দুদিনে সংগ্রহ করা হয় নগদ লক্ষাধিক টাকা। সংগৃহকৃত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com